মুক্তির আগেই রেকর্ড গড়ল দক্ষিণি ছবিটি


দেবারা: পার্ট ১’ ছবিটি মুক্তির এখনো ১০ দিনের বেশি বাকি। এর মধ্যেই রেকর্ড গড়ল দক্ষিণি এই ছবি। জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর ও সাইফ আলী খান অভিনীত ছবিটি এরই মধ্যে মার্কিন মুলুকে দাপট দেখাতে শুরু করেছে।


জানা গেছে, এই অ্যাকশনধর্মী ছবির ৪০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ‘দেবারা’ ছবিটির অগ্রিম টিকিট বিক্রি প্রভাসের ‘কল্কি’ ও ‘সালার’-কে পেছনে ফেলে দিয়েছে।



যুক্তরাষ্ট্রে প্রাক্‌-মুক্তিতে সবচেয়ে দ্রুত ৪০ হাজার টিকিট বিক্রয়কারী প্রথম ভারতীয় ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘দেবারা’।


তবে কিছুদিন আগে ট্রেলার মুক্তির পর সেভাবে প্রশংসা পায়নি ছবিটি। কোরাতলা শিভা পরিচালিত ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটি আলোচনায় আসতে পারেনি, প্রেক্ষাগৃহে মুক্তির পর কেমন ফল করে, সেটাই এখন দেখার।

                                    lan More 

                         Read more 

                        More details 


                             Download link